এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক শোকবার্তায় তিনি এই সমবেদনা জানান।
ইংরেজিতে দেওয়া ওই বার্তায় ডা. শফিকুর রহমান বলেন, ‘ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাতের সংবাদে আমি গভীরভাবে মর্মাহত। এই কঠিন ও শোকাবহ সময়ে ইরানের জনগণের প্রতি আমি আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ তাদের এই শোক সইবার ধৈর্য ও শক্তি দান করুন।’
মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জামায়াত আমির বলেন, এই অঞ্চলের বর্তমান অস্থিতিশীলতা ইতিমধ্যেই আঞ্চলিক স্থিতিশীলতাকে চরম ঝুঁকির মুখে ফেলেছে। যেকোনো ধরনের সামরিক উত্তেজনা কেবল একটি নির্দিষ্ট জাতিকে বিপন্ন করবে না, বরং পুরো অঞ্চলকে এক বিধ্বংসী সংঘাতের দিকে ঠেলে দিতে পারে।
তিনি আরও উল্লেখ করেন, পবিত্র রমজান মাসে এ ধরনের হামলা বিশ্বজুড়ে সাধারণ মুসলিমদের হৃদয়ে গভীর ক্ষত সৃষ্টি করেছে এবং তাদের ক্ষুব্ধ করেছে। এটি বিশ্বশান্তির জন্য এক বড় হুমকি।
বিবৃতির শেষাংশে ডা. শফিকুর রহমান যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইরানসহ সংশ্লিষ্ট সব পক্ষকে অবিলম্বে সামরিক পদক্ষেপ বন্ধ করার আহ্বান জানান। তিনি সবাইকে সর্বোচ্চ সংযম প্রদর্শন করে কূটনৈতিক আলোচনাকে অগ্রাধিকার দেওয়ার অনুরোধ করেন। একই সঙ্গে আন্তর্জাতিক আইন, জাতীয় সার্বভৌমত্ব এবং বেসামরিক নাগরিকদের নিরাপত্তার প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা প্রদর্শনের ওপর গুরুত্বারোপ করেন জামায়াত আমির।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৩০ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৩০ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ৩০ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৩০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩০ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।