এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
হঠাৎ শুরু হওয়া যুদ্ধ পরিস্থিতি আর আকাশপথ বন্ধের খবরে তুরস্কের ইস্তাম্বুল বিমানবন্দরে চরম আতঙ্ক ও অনিশ্চয়তায় সময় পার করেছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। পূর্বপরিকল্পনা অনুযায়ী দুবাই যাওয়ার কথা থাকলেও উদ্ভূত পরিস্থিতিতে গন্তব্য বদলে শেষমেশ ঢাকার ফ্লাইট ধরতে বাধ্য হয়েছেন এই অভিনেত্রী।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১১টা ৪৪ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আবেগঘন পোস্টের মাধ্যমে নিজের এই ভীতিকর অভিজ্ঞতার কথা ভক্তদের জানান ফারিয়া।
ফেসবুকে শেয়ার করা ছবিতে দেখা যায়, বিমানবন্দরের একটি লাউঞ্জে বিষণ্ন মনে বসে আছেন তিনি। সামনের টেবিলে রাখা পাসপোর্ট, বোর্ডিং পাস ও পানির বোতল। আর পেছনের টেলিভিশন স্ক্রিনগুলোতে প্রচার হচ্ছে যুদ্ধের আন্তর্জাতিক সংবাদ। ক্যাপশনে নিজের মনের অবস্থা তুলে ধরে ফারিয়া লেখেন, “আজকের দিনটা যেন এক দুঃস্বপ্নের মতো ছিল। ঘুম থেকে উঠে শুনলাম যুদ্ধ শুরু হয়েছে, আর সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আকাশপথ বন্ধ হয়ে গেছে।”
মুহূর্তের মধ্যে চারপাশের পরিস্থিতি বদলে যাওয়ার অনুভূতি ব্যক্ত করে তিনি আরও লেখেন, “এয়ারপোর্টে দাঁড়িয়ে মনে হচ্ছিল পুরো পৃথিবীটা বদলে যাচ্ছে। চারপাশে শুধু অনিশ্চয়তা, প্রবল চাপ আর ভয়।”
এমন বিশৃঙ্খল ও ভীতিকর পরিস্থিতির মধ্যেও বন্ধুদের সহযোগিতায় মানসিকভাবে শক্ত থাকতে পেরেছেন এই অভিনেত্রী। ইস্তাম্বুলে অবস্থানরত তার বন্ধু ও তাদের পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ফারিয়া বলেন, “তারা যেভাবে আমার পাশে দাঁড়িয়েছে, বারবার খোঁজ নিয়েছে এবং আমার নিরাপত্তা নিশ্চিত করেছে, তা আমি কোনোদিন ভুলব না। তাদের যত্ন আর ভালোবাসা আজ আমাকে ভেঙে পড়তে দেয়নি।”
সব বাধা আর উৎকণ্ঠা পেরিয়ে অবশেষে দেশের পথে রওনা হয়েছেন নুসরাত ফারিয়া। বর্তমানে তিনি প্লেনে চড়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করছেন। পোস্টের শেষে বিশ্ব শান্তির প্রার্থনা করে তিনি লেখেন, “মনটা অনেক ভারী হয়ে আছে, তবুও আমি কৃতজ্ঞ। এখন শুধু চাই— পৃথিবীটা যেন একটু শান্ত হোক।”
নুসরাত ফারিয়ার এই পোস্টে তার ভক্ত-অনুরাগীরা উদ্বেগ প্রকাশ করেছেন এবং তিনি নিরাপদে দেশে ফিরছেন জেনে স্বস্তি প্রকাশ করেছেন।
সেপ্টেম্বর ১৫, ২০২৬
আগস্ট ৮, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৬ অক্টোবর, ২০২৬
মুন্সীগঞ্জ | ১৬ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১৬ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।