এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সাতক্ষীরা সদর উপজেলায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে গলা কেটে হত্যার পৈশাচিক অভিযোগ উঠেছে তাঁরই স্বামীর বিরুদ্ধে। শনিবার (১৬ মে) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ভোমরা ইউনিয়নের লহ্মীদাড়ী এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহত গৃহবধূর নাম তাছলিমা খাতুন। তিনি সদর উপজেলার উত্তর বহেরা গ্রামের নুরুজ্জামানের মেয়ে। অভিযুক্ত স্বামী সাদ্দাম হোসেন লহ্মীদাড়ী গ্রামের লুৎফর রহমানের ছেলে। এই দম্পতির ১২ বছর বয়সী একটি কন্যা এবং ৯ বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও নিহতের বড় মেয়ে সাদিয়া খাতুন জানায়, তার বাবার সাথে মায়ের প্রায়ই ঝগড়া হতো। সামান্য কারণে তার বাবা ছুরি নিয়ে মাকে প্রাণনাশের হুমকি দিতেন। ঘটনার বর্ণনা দিয়ে সে বলে, "গতকাল রাতে বাবা পাশের ঘরে ঘুমিয়েছিলেন। রাত ১১টার দিকে তিনি এসে মাকে ডেকে অন্য ঘরে নিয়ে যান। কিছুক্ষণ পর মায়ের গোঙানির শব্দ শুনে আমি ঘর থেকে বের হওয়ার চেষ্টা করি, কিন্তু দেখি আমাদের ঘরের দরজা বাইরে থেকে তালাবদ্ধ। তখনই আমি বুঝতে পারি বাবা মাকে মেরে ফেলেছে।"
নিহতের বাবা নুরুজ্জামানের অভিযোগ, বিয়ের পর থেকেই সাদ্দাম যৌতুকের দাবিতে তাছলিমার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন। মাঝেমধ্যে টাকা দিলে কিছুদিন শান্ত থাকতেন তিনি। গতকাল রাতে মেয়ের মৃত্যুর খবর পেয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন এবং ঘাতক জামাতার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক তদন্তে পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত সাদ্দাম হোসেন পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।
এপ্রিল ২৪, ২০২৫
নভেম্বর ১১, ২০২৪
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
জাতীয় | ১৬ আগস্ট, ২০২৬
খুলনা | ১৬ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৬ আগস্ট, ২০২৬
ক্রিকেট | ১৬ আগস্ট, ২০২৬
বলিউড | ১৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।