এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের ভাঙ্গায় বালু ভর্তি ট্রাক ও মোটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ইমন খালাসী(২০) নামে এক যুবক নিহত ও তার সঙ্গীয় ২ বন্ধু আহত হয়েছে।
শনিবার সন্ধ্যায় ঢাকা ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসওয়ের তারাইল নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত যুবক ভাঙ্গা উপজেলার পৌর সদরের রায়পাড়া সদরদী গ্রামের ঝন্টু খালাসির ছেলে।শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, শনিবার বিকেল ৫ টার দিকে এক্সপ্রেসওয়ের তারাইল নামক স্থানে একটি রেজিস্ট্রেশন বিহীন বালু ভর্তি ট্রাক ও ঢাকাগামী একটি মোটরসাইকেল (শরীয়তপুর ল-১১-৩৮৭৭) কে ধাক্কা দিলে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় ও মোটরসাইকেলের চালক ঘটনাস্থলেই মারা যায়। এ সময় মোটরসাইকেলে থাকা আরো দুই আরোহী রমজান খান (তৌকির) (২৩), আবুল কাশেম (২১) উভয় গুরুত্বর আহত হয়। আহতদের উদ্ধার করে ভাংগা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে শিবচর থানার মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
জুন ২২, ২০২৪
আগস্ট ১৬, ২০২৪
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ৯ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ৯ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৯ আগস্ট, ২০২৬
পাবনা | ৯ আগস্ট, ২০২৬
জাতীয় | ৯ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।