এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের ঢাকা- ভাঙ্গা মহাসড়কের নগরকান্দা উপজেলার শংকর পাশা- নামক স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন মোঃ জাফর ফকির(৬০)নামে এক ব্যাক্তি। এ ঘটনায় তার সঙ্গীয় নাতি গুরুতর আহত হয়। রোববার নিজ বাড়ি থেকে নাতিকে নিয়ে মোটর সাইকেল যোগে ফরিদপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন তিনি। নিহত জাফর ফকির উপজেলার আলগী ইউনিয়নের পীরের চর গ্রামের আইজউদ্দিনের ছেলে।রবিবার (১০ নভেম্বর) সাড়ে ১১ দিকে এ দুর্ঘটনা ঘটে।
ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক আবদুল্লাহ হেল বাকি জানান, মোঃ জাফর ফকির রবিবার সাড়ে এগারোটার দিকে মোটরসাইকেল যোগে এর বাড়ি থেকে তার এক আত্মীয়কে নিয়ে ফরিদপুরের উদ্দেশ্যে এরা যাচ্ছিল। এ সময় নগরকান্দাধীন শংকরপাশা নামক স্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা রয়েল পরিবহন নামীয় বাস যার রেজিঃ ঢাকা -মেট্রো ব-১৫-৯৩১৬ এর চালক অজ্ঞাত গাড়িকে ওভারটেক করা সময় মোটরসাইকেল কে ধাক্কা দিলে এর চালকসহ গুরতর আহত হয়। পরে আহতাবস্থায় তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।নিহত স্ত্রীর আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জুন ২২, ২০২৪
জুন ১০, ২০২৪
জুলাই ১৭, ২০২৪
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
রাজনীতি | ২৩ জুন, ২০২৬
রাজনীতি | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।