ভাঙ্গুড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৬৫টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস

মোঃ গোলাম রাব্বি, জেলা প্রতিনিধি, পাবনাঃ
২০ জুলাই, ২০২৬ ১১:১৫ এএম
শেয়ার করুন:
ভাঙ্গুড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৬৫টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস

পাবনার ভাঙ্গুড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ৬৫টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস করা হয়েছে। গত রোববার (১৯ জুলাই) বিকেলে উপজেলার চকদিগর, সাতবাড়ীয়া ও বৈদ্যমরিচ এলাকায় এ অভিযান চালানো হয়।

উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান। 

মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী জব্দ করা এসব জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৬০ হাজার টাকা। পরে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযান চলাকালীন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আলী আজম এবং ভাঙ্গুড়া থানা পুলিশের সদস্যরা উপস্থিত থেকে সহযোগিতা করেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশীয় মৎস্যসম্পদ ও জলজ প্রাণী রক্ষায় নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।