এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পাবনার সাঁথিয়া থানার একটি মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. রিপন শেখকে (৪৫) ঢাকার আশুলিয়া থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব-১২ সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় র্যাব-১২ (সিপিসি-২, পাবনা) এবং র্যাব-৪ (সিপিসি-২)-এর একটি যৌথ দল ঢাকার আশুলিয়ার চারিগ্রাম উত্তরপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে রিপন শেখকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রিপন শেখ পাবনার আমিনপুর থানার হরিদেবপুর গ্রামের মৃত কহেল উদ্দিনের ছেলে।
র্যাব কর্মকর্তারা জানান, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার ৮(গ) উপধারায় দায়ের হওয়া একটি মামলায় রিপন শেখ যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন। রায় ঘোষণার পর থেকেই তিনি গ্রেফতার এড়াতে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।
আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত আসামিকে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
কুষ্টিয়া | ৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৬ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৬ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।