এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পাবনার ভাঙ্গুড়ায় এক ৬ষষ্ঠ শ্রেণীর স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়েরের পর অভিযুক্তকে গ্রেপ্তার করেছে ভাঙ্গুড়া থানা পুলিশ।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার অষ্টমনিষা ঘোষপাড়া গ্রামের এক স্কুল ছাত্রীর বাবা বৃহস্পতিবার (৯ জুলাই) ভাঙ্গুড়া থানায় উপস্থিত হয়ে তার ১৪ বছর বয়সী কন্যাকে ধর্ষণের অভিযোগে একই গ্রামের মৃত ওম্বর আলী ছেলে মো. আহম্মদ আলী (৫০)-এর বিরুদ্ধে লিখিত এজাহার দায়ের করেন।
অভিযোগে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি ভিকটিমের প্রতিবেশী ও আত্মীয়-সম্পর্কের হওয়ায় প্রায়ই তাদের বাড়িতে যাতায়াত করতেন। গত বছরের ২২ অক্টোবর দুপুরে ভিকটিম টিউবওয়েল থেকে পানি আনতে গেলে বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে অভিযুক্ত তাকে জোরপূর্বক নিজ বসতঘরে নিয়ে ধর্ষণ করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। পরবর্তীতে গত ২ জুলাই দুপুরে একইভাবে আবারও ধর্ষণের অভিযোগ করা হয়েছে।
এজাহারে আরও উল্লেখ করা হয়, ভয়ভীতি, মানসিক আতঙ্ক এবং সামাজিক মান-সম্মানের কথা বিবেচনা করে ভিকটিম দীর্ঘদিন বিষয়টি গোপন রাখে। পরে সে পরিবারের সদস্যদের কাছে ঘটনাটি জানালে পারিবারিক আলোচনা শেষে থানায় অভিযোগ দায়ের করা হয়।
ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাকিউল আযম জানান, অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত)-এর ৯(১) ধারায় মামলা রুজু করা হয়েছে। মামলা দায়েরের পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত মো. আহম্মদ আলীকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি আরও জানান, ভিকটিমের ডাক্তারি পরীক্ষা, জবানবন্দি গ্রহণসহ মামলার অন্যান্য তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। ঘটনাটি অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। বর্তমানে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
মধ্যপ্রাচ্য | ৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৯ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।