এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাগুরার শ্রীপুরে ঘুমন্ত অবস্থায় রাব্বি মণ্ডল (৩২) নামের এক বালু ব্যবসায়ীকে ধারালো দা দিয়ে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্ত্রী ফারজানা বেগমের (২৭) বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ফারজানাকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে তাঁর কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা দা উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোরে উপজেলার আমলসার ইউনিয়নের পশ্চিম রাজাপুর গ্রামে এ নৃশংস ঘটনা ঘটে। নিহত রাব্বি মণ্ডল ওই গ্রামের নজরুল মণ্ডলের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর আগে রাব্বি ও ফারজানার পারিবারিকভাবে বিয়ে হয়। তাঁদের পাঁচ বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। ফারজানা বর্তমানে অন্তঃসত্ত্বা বলেও পরিবার সূত্রে জানা গেছে।
নিহতের স্বজন ও স্থানীয়দের ভাষ্য, বেশ কিছুদিন ধরে এই দম্পতির মধ্যে দাম্পত্য কলহ চলছিল। বৃহস্পতিবার রাত থেকেও তাঁদের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয়। এর জেরে শুক্রবার ভোরে রাব্বি যখন নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন, তখন ফারজানা ধারালো দা দিয়ে তাঁর গলায় এলোপাতাড়ি কোপ দেন। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই রাব্বির মৃত্যু হয়।
নিহতের বাবা নজরুল মণ্ডল বলেন, সকালে ফারজানার বাবা মোবাইল ফোনে তাঁদের জানান যে স্বামী-স্ত্রীর মধ্যে মারামারি হয়েছে। খবর পেয়ে রাব্বির শোবার ঘরে গিয়ে তাঁরা খাটের ওপর রক্তাক্ত নিথর দেহ পড়ে থাকতে দেখেন। নজরুল মণ্ডলের দাবি, দিন দশেক আগে শ্বশুরবাড়ি (আমতৈল গ্রাম) গেলে সেখানে রাব্বির সঙ্গে শ্বশুরবাড়ির লোকজনের বাগ্বিতণ্ডা ও মারধরের ঘটনা ঘটেছিল। তিনি এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।
হত্যাকাণ্ড ঘটিয়ে ফারজানা আমতৈল এলাকায় তাঁর বাবার বাড়িতে পালিয়ে যান। খবর পেয়ে শ্রীপুর থানা-পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁর অবস্থান শনাক্ত করে। পরে আমতৈল গ্রামে অভিযান চালিয়ে ফারজানাকে গ্রেপ্তার এবং তাঁর কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা দা উদ্ধার করে।
মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। প্রাথমিকভাবে পারিবারিক বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে এর পেছনে অন্য কোনো কারণ বা কারও প্ররোচনা রয়েছে কি না, তা গভীরভাবে তদন্ত করা হচ্ছে।
শ্রীপুর থানা-পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এছাড়া পুলিশের পাশাপাশি সিআইডির (CID) ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
ডিসেম্বর ১২, ২০২৪
নভেম্বর ২০, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
ফুটবল | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
ভারত | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।