এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনে বিএনপি ঘোষিত রাষ্ট্রসংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনমত গঠনের উদ্দেশ্যে সিংগারবিল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে একটি নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
২১ নভেম্বর, শুক্রবার বিকাল ৪ টা, সিংগারবিল ইউনিয়নের উজিরবাড়ি মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সিংগারবিল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ বাবুল মিয়া।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ মিয়া।
প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংগারবিল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রেহান উদ্দিন ভুঁইয়া। বিশেষ অতিথি ছিলেন সিংগারবিল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সজল মিয়া এবং সাংগঠনিক সম্পাদক মোঃ ইকতিয়ার উদ্দিন ইকতার।
এছাড়াও উপস্থিত ছিলেন— সিংগারবিল ইউনিয়ন সহ-সভাপতি মোঃ আসমত আলী, বিএনপি নেতা মোঃ বাচ্চু মিয়া মেম্বার, মাসুম মিয়া, মোঃ জুয়েল মুন্সী, মোঃ মানিক মিয়া, মোঃ দিলিপ মিয়া, মোঃ আজিজুল হক, মোঃ সজিব ভুঁইয়া, মোঃ আবন আলী, মোঃ হেলাল উদ্দিন ভুঁইয়া, মোঃ সাঈদ খোকন, মোঃ আবু তাহের, মোঃ রাকিব হাজারীসহ আরও অনেকে।
সভায় বক্তারা বলেন, “আসন্ন নির্বাচন একটি কঠিন চ্যালেঞ্জ। তাই আমাদের নেতা— তিতাস পাড়ের অহংকার ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল—এর নির্দেশনা অনুযায়ী সকল নেতাকর্মীকে ওয়ার্ড পর্যায়ে ঘরে ঘরে গিয়ে প্রচারণা চালাতে হবে।
জনগণকে বোঝাতে হবে যেন তারা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুবকে বিজয়ী করেন, যাতে তিনি ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) এলাকার গরিব-দুঃখী মানুষের কল্যাণে কাজ করার সুযোগ পান।”
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ৭ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৭ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।