এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর আত্রাইয়ে ব্যক্তিমালিকানা জমিতে রাতের অন্ধকারে বেড়া দিয়ে জবরদখলের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী জমির মালিক রেজাউল করিম টিপু এ ঘটনায় আত্রাই থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বিপ্রবোয়ালিয়া গ্রামের মৃত আব্দুস সোবহান ও তাঁর স্ত্রীর মালিকানাধীন ৪০ শতক জমি আব্দুস সোবহানের মৃত্যুর পর তাঁর সন্তানরা দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। তবে সাম্প্রতিক সময়ে একই গ্রামের মৃত আব্দুল বারিকের ছেলে রফিকুল ইসলাম (৪২), রহিদুল ইসলাম (৩৫), তৌহিদুল (৩০), আরতুল্লা মণ্ডলের ছেলে শহিদুলসহ আরও কয়েকজন ওই জমি দখলের চেষ্টা চালিয়ে আসছেন।
এরই অংশ হিসেবে কিছুদিন আগে বিবাদী পক্ষ জোরপূর্বক জমিটি দখল করতে চাইলে রেজাউল করিম টিপু বাদী হয়ে নওগাঁ আদালতে একটি মামলা দায়ের করেন। মামলাটি আদালতে বিচারাধীন থাকা সত্ত্বেও গত বুধবার গভীর রাতে বিবাদীপক্ষের লোকজন গোপনে জমির চারপাশে বেড়া দেওয়ার মাধ্যমে জবরদখলের চেষ্টা চালায়।
এ ঘটনায় গ্রামজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আশঙ্কা করছেন, যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটতে পারে।
উল্লেখ্য, ২০১৩ সালেও একই এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বিএনপি নেতা মুকুল খুনের ঘটনা ঘটেছিল। এদিকে নতুন করে জমিতে বেড়া দিয়ে দখলচেষ্টার ঘটনায় রেজাউল করিম টিপু বৃহস্পতিবার আত্রাই থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।
এই বিষয়ে আত্রাই থানার ওসি মনসুর রহমান বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ডিসেম্বর ৩, ২০২৫
ফেব্রু ২১, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ২৮ অক্টোবর, ২০২৬
বরিশাল | ২৮ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ২৮ অক্টোবর, ২০২৬
বান্দরবান | ২৮ অক্টোবর, ২০২৬
মাগুরা | ২৮ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।