এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দা ও সালথা এলাকায় পরিবেশ বিধ্বংসী অবৈধ ড্রেজার মেশিনের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি তৎপরতার মুখে পড়েছে একটি অসাধু চক্র। তবে এই জনস্বার্থমুখী অভিযানকে ঘিরে নগরকান্দা-সালথা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মুহম্মদ আল ফাহাদকে বিতর্কিত করতে একটি কায়েমী স্বার্থান্বেষী মহল নানা ধরনের অপপ্রচার ও হয়রানি চালাচ্ছে বলে গুরুতর অভিযোগ উঠেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি নগরকান্দা-সালথা এলাকার একটি নির্দিষ্ট স্থানে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে মাটি বা বালু উত্তোলন করা হচ্ছে—এমন একটি অভিযোগ পান সার্কেল এএসপি মুহম্মদ আল ফাহাদ। অভিযোগের সত্যতা যাচাই ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিনি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শনে যান। পরিদর্শনের সময় তার সঙ্গে থাকা এক ব্যক্তি একটি ড্রেজারের পাইপ ভেঙে ফেলেন বলে খবর পাওয়া যায়। তবে ওই পাইপ ভাঙার সঙ্গে সার্কেল এএসপির কোনো প্রত্যক্ষ সম্পৃক্ততা ছিল না বলে স্থানীয়রা নিশ্চিত করেছেন।
অভিযানের পর থেকেই চক্রটি ক্ষুব্ধ হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে সার্কেল এএসপি মুহম্মদ আল ফাহাদের বিরুদ্ধে মনগড়া অভিযোগ ও অপপ্রচার চালাতে শুরু করে বলে অভিযোগ পাওয়া গেছে।
বিষয়টি নিয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মুহম্মদ আল ফাহাদ জানান, আইন-শৃঙ্খলা রক্ষা ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধের নিয়মিত দায়িত্বের অংশ হিসেবেই তিনি অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন। জনস্বার্থে এ ধরনের অভিযান পরিচালনা করায় একটি মহল পরিকল্পিতভাবে তাকে বিতর্কিত করার চেষ্টা করছে।
এদিকে সচেতন স্থানীয় বাসিন্দারা জানান, নদী ও ফসলি জমি রক্ষায় অবৈধ ড্রেজার, মাটি কাটা ও পরিবেশ ধ্বংসকারী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসন ও পুলিশের জোরালো অভিযান অব্যাহত থাকা অত্যন্ত জরুরি। কোনো নির্দিষ্ট অভিযানকে ঘিরে কোনো বিতর্ক সৃষ্টি হলে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য জনসম্মুখে আনা উচিত।
একই সঙ্গে, কোনো অসাধু চক্র সার্কেল এএসপি কিংবা পুলিশের ভাবমূর্তি ও নাম ভাঙিয়ে অবৈধ ড্রেজার ব্যবসা চালাচ্ছে কি না—তা গভীরভাবে খতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকার সচেতন মহল।
জানু ২৭, ২০২৬
এপ্রিল ১৯, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
আন্তর্জাতিক | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।