এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের ভাঙ্গায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী শিখা বেগমকে (৩০) আটক করেছে পুলিশ।
শনিবার গভীর রাতে ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের পশ্চিম বাকপুরা এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
আহত ব্যক্তির নাম মারুফ মাতুব্বর (৩৮)। তিনি পশ্চিম বাকপুরা এলাকার মৃত মোখছেদ মাতুব্বরের ছেলে। অন্যদিকে আটক স্ত্রী শিখা বেগম সদরপুর উপজেলার শামসুর গ্রামের মৃত মানিক খানের মেয়ে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মারুফ মাতুব্বর নারায়ণগঞ্জের একটি পোশাক কারখানায় চাকরি করেন। তিনি প্রতি সপ্তাহের বৃহস্পতিবার বিকেলে বাড়িতে আসতেন এবং শনিবার সকালে আবার কর্মস্থলে ফিরে যেতেন। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। এ নিয়ে এলাকায় একাধিকবার শালিস-বৈঠকও অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাতে খাবার খেয়ে মারুফ ঘুমিয়ে পড়লে গভীর রাতে স্ত্রী শিখা বেগম ধারালো অস্ত্র দিয়ে তার গোপনাঙ্গ কেটে দেন। এ সময় মারুফের আর্তচিৎকারে তার বড় ভাই রেজাউল মাতুব্বরসহ আশপাশের লোকজন ছুটে আসেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সেলিম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত শিখা বেগমকে আটক করে থানায় নিয়ে এসেছে। পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
পিরোজপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।