এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাগুরার মহম্মদপুর উপজেলার ৫টি কলেজের ছাত্রদলের নবগঠিত কমিটির পক্ষ থেকে বৃহস্পতিবার (৫ জুন) সকালে আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আমিনুর রহমান ডিগ্রি কলেজ গেট থেকে শুরু হয়ে মিছিলটি মহম্মদপুর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এলাকায় এসে শেষ হয়।
মিছিলে অংশ নেন নবগঠিত কমিটির শত শত নেতাকর্মী। সমাবেশে সভাপতিত্ব করেন আমিনুর রহমান ডিগ্রি কলেজ ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি মোঃ শামীম শিকদার। বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ নুর আমিন শিকদার সজীব এবং সদস্য সচিব মোঃ রজব আলী। সমাবেশটি সঞ্চালনা করেন কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ পিয়াল হাসান।
উল্লেখ্য, গত ১ জুন কেন্দ্রীয় ছাত্রদল মহম্মদপুর উপজেলার আমিনুর রহমান ডিগ্রি কলেজ, নহাটা আইডিয়াল কলেজিয়েট স্কুল, বাবুখালী আদর্শ ডিগ্রি কলেজ, বিনোদনপুর ডিগ্রি কলেজ এবং সরকারি বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করে।
তবে কমিটি ঘোষণার পর থেকেই স্থানীয় পদবঞ্চিত ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। তাঁরা নতুন কমিটিকে "পকেট কমিটি" আখ্যা দিয়ে এর বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল, মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে আসছেন।
ডিসেম্বর ৭, ২০২৫
ডিসেম্বর ২৬, ২০২৪
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
পাবনা | ৯ আগস্ট, ২০২৬
জাতীয় | ৯ আগস্ট, ২০২৬
জাতীয় | ৯ আগস্ট, ২০২৬
বরিশাল | ৯ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ৯ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।