এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের চৌকিঘাটা গ্রামে খালুর বাড়িতে বেড়াতে এসে লাবিব (৪) নামে এক শিশুর পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে এ দুর্ঘটনাটি ঘটে।
লাবিব উপজেলার তুজারপুর ইউনিয়নের সরইবাড়ি গ্রামের মৃত লোকমান শেখের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, রাজধানীতে বাসাবাড়িতে কাজ করা লাবিবের মা ঈদ উপলক্ষে ছেলেকে নিয়ে খালু হাসমত শেখের বাড়ি বেড়াতে আসেন। বুধবার তারা চৌকিঘাটা গ্রামে আসেন।
বৃহস্পতিবার সকালে পরিবারের সবার অজান্তে লাবিব বাড়ির পাশের কুমার নদীতে গোসল করতে নামে। দীর্ঘক্ষণ তাকে না দেখে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। পরে নদীর পানিতে অর্ধ-ভাসমান অবস্থায় তাকে পাওয়া যায়। দ্রুত উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
লাবিবের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।