এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর শহরের বেইলী ব্রিজ সংলগ্ন ‘হোটেল গুলশান প্যালেস’-এ অসামাজিক কার্যকলাপ ও মাদক সেবনের অভিযোগে মোবাইল কোর্টের অভিযানে তিন নারীকে আটক করা হয়েছে। পরে তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে আবাসিক হোটেলটি সিলগালা করে দেয় জেলা প্রশাসন।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতিকুর রহমান এবং নুঝাত তাবাসসুমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানের খবর পেয়ে হোটেলের ম্যানেজার ও সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতিকুর রহমান সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায়—হোটেলে দীর্ঘদিন ধরে মাদক সেবন ও অসামাজিক কর্মকাণ্ড চলছে। এ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন নারীকে আটক করা হয় এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের কারাদণ্ড প্রদান করা হয়। এ সময় মাদক ও অসামাজিক কার্যকলাপের নানা সরঞ্জাম উদ্ধার করা হয়। আটক ব্যক্তিদের ডোপটেস্টও করা হবে বলে জানান তিনি।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নুঝাত তাবাসসুম বলেন, অভিযানের সময় হোটেলের মালিক ও ম্যানেজারকে পাওয়া যায়নি। তাঁদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে আবাসিক হোটেলগুলোর বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
জানু ২০, ২০২৬
মার্চ ১৩, ২০২৬
জুন ২৮, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।