এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নে উপজেলা আনসার ও ভিডিপি অফিসের আয়োজনে গ্রামভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি সদস্যদের মৌলিক প্রশিক্ষণ কার্যক্রম চলছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে প্রশিক্ষণকেন্দ্রটি পরিদর্শনে দেখা যায়, অংশগ্রহণকারীরা নিয়মিত পাঠ ও শারীরিক প্রশিক্ষণে যুক্ত রয়েছেন।
উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় সূত্রে জানা গেছে, এই প্রশিক্ষণ কর্মসূচি সোমবার (১ ডিসেম্বর) থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। মোট ৮০ জন নারী-পুরুষ প্রশিক্ষণার্থী এতে অংশ নিচ্ছেন।
চতুর্থ কর্মদিবসে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস। এ সময় আরও উপস্থিত ছিলেন দায়িত্বপ্রাপ্ত মধুখালী আনসার-ভিডিপি কর্মকর্তা মিঠুন কুমার বিশ্বাস, কামারখালী ইউনিয়নের ইউনিয়ন কমান্ডারবৃন্দ এবং ভিডিপি দলপতিবৃন্দ।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা জানিয়েছে, স্বশিক্ষা, সমাজসেবা, দলগত দক্ষতা বৃদ্ধি ও শৃঙ্খলাবোধ গঠনে এই প্রশিক্ষণ তাদের সহায়ক ভূমিকা পালন করছে। কর্মসূচি চলবে নির্ধারিত সময়সূচি অনুযায়ী।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
রাজধানী | ২০ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২০ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।