এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষে উভয় পক্ষের অন্তত শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ জুন) সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার পাকশিমুল এলাকায় সরাইল-অরুয়াইল সড়কের ওপর এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় দেড় ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, পাকশিমুল গ্রামের পাশে সরাইল-অরুয়াইল সড়কের লাগোয়া একটি জমিকে কেন্দ্র করে শিশু মিয়ার গোষ্ঠীর রাজিব ও সাধু মিয়ার গোষ্ঠীর নুরুল আমিনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে বৃহস্পতিবার সকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে আহতদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন—রহিম মিয়া (১৭), মনির মিয়া (৩৫), ইসরাইল মিয়া (৩০), সিরাজুল ভূঁইয়া (৪৫), মজলুম ইসলাম (৪৫), নাজমুল হক (৫০), মাহবুব (৩০), সাইফুল (২৩), ইউনুছ মিয়া (৫০), তারেক মিয়া (২৭), ইয়ামিন (১৪), জলিল মিয়া (৩০), বশির মিয়া (৩০), কুতুব আলী (৫৫), বশির (২০), রমুজ মিয়া (৫৫), জিহাদ মিয়া (২২), রিপন মিয়া (৩০), সাকিবুল (২০) প্রমুখ।
আহতদের সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
এ বিষয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান বলেন, “জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”
ফেব্রু ২৫, ২০২৫
নভেম্বর ২১, ২০২৪
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
জাতীয় | ২৩ জুন, ২০২৬
আন্তর্জাতিক | ২৩ জুন, ২০২৬
ফুটবল | ২৩ জুন, ২০২৬
আন্তর্জাতিক | ২৩ জুন, ২০২৬
কুমিল্লা | ২৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।