এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
‘তারুণ্যের অগ্রযাত্রায় আগামীর বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বান্দরবানের লামায়। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন আঞ্চলিক তথ্য অফিস, চট্টগ্রাম (পিআইডি) এ অনুষ্ঠানের আয়োজন করে।
বৃহস্পতিবার (২৯ মে) সকাল ১০টায় লামা উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন আঞ্চলিক তথ্য অফিস, চট্টগ্রামের উপপ্রধান তথ্য অফিসার মোঃ সাঈদ হাসান। সভায় সভাপতিত্ব করেন লামা উপজেলা নির্বাহী অফিসার মঈন উদ্দিন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিনিয়র তথ্য অফিসার বাপ্পী চক্রবর্তী।
সভায় উপপ্রধান তথ্য অফিসার বলেন, “বর্তমানে তরুণরা বৈশ্বিক আন্দোলনের নেতৃত্বে রয়েছে। বাংলাদেশেও তারা বড় রাজনৈতিক উত্তরণের কেন্দ্রে পরিণত হয়েছে। গণতান্ত্রিক মূল্যবোধ, সমতা ও সামাজিক ন্যায়বিচারের ভিত্তিতে উন্নয়ন নিশ্চিত করতে তরুণদের সক্রিয় অংশগ্রহণ জরুরি।”
তিনি আরও বলেন, “গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে অগ্রণী ভূমিকা রাখে। গণতন্ত্র প্রতিষ্ঠা ও সুশাসন বজায় রাখতে বস্তুনিষ্ঠ গণমাধ্যমের বিকল্প নেই। সত্য ও তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
সভায় তিনি তথ্য অধিকার আইন-২০০৯, গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ ও সাংবাদিক সুরক্ষা নিয়েও মতামত ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে ইউএনও মঈন উদ্দিন বলেন, “দায়িত্বশীল গণমাধ্যম সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধন রচনা করে। দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সচেতনতা তৈরির মাধ্যমে গণমাধ্যম সমাজে পরিবর্তনের শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করে।”
উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে স্থানীয় সাংবাদিকরা বলেন, “সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমকর্মীদের অবদান অপরিসীম। তবে কাজের নিরাপত্তা নিশ্চিতে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন সময়ের দাবি।” তাঁরা অনিবন্ধিত পত্রিকা বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান।
সভায় স্বাগত বক্তব্য দেন তথ্য অফিস, লামার সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক। আরও বক্তব্য দেন লামা প্রেসক্লাব সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া, সিনিয়র সাংবাদিক মুহাম্মদ কামালুদ্দিন, প্রেসক্লাব সেক্রেটারি মোঃ কামরুজ্জামান, সাংবাদিক মোহাম্মদ রফিকুল ইসলাম, মোঃ ফরিদ উদ্দিন প্রমুখ।
এ ছাড়া আলোচনায় অংশ নেন লামা থানার ওসি, উপজেলা কৃষি ও মৎস্য কর্মকর্তা প্রমুখ।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।