এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৫ উপলক্ষে বান্দরবানের থানচি উপজেলায় অনুষ্ঠিত হয়েছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং অসহায় পরিবারের মাঝে পুষ্টিসমৃদ্ধ খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম।
বৃহস্পতিবার (২৯ মে) সকাল ১০টায় থানচি শান্তিরাজ মিশন জুনিয়র হাই স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। একই দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে পুষ্টিগুণসম্পন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয় শতাধিক অসহায় পরিবারের মাঝে।
“শিশু থেকে প্রবীণ—পুষ্টিকর খাবার সার্বজনীন” এই প্রতিপাদ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগে দেশব্যাপী জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়। বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি আয়োডিনযুক্ত লবণ, ২ কেজি পেঁয়াজ, ১ কেজি ডাল ও ১ কেজি ভোজ্যতেল।
খাদ্য বিতরণ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ওয়াহিদুজ্জামান মুরাদ, থানচি প্রেস ক্লাবের সভাপতি অনুপম মারমা, স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারী প্রধান অংথুইখই মারমা, পরিসংখ্যান কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া, ব্র্যাক এনজিও’র উপজেলা ম্যানেজার প্রিয় লাল চাকমাসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারা।
আয়োজকরা জানান, অর্ধশতাধিক কোমলমতি শিক্ষার্থী চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয় এবং সমসংখ্যক অসহায় পরিবার খাদ্যসামগ্রী গ্রহণ করে। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে আগামী ৩ জুন আনুষ্ঠানিকভাবে।
জুলাই ১৫, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ঢাকা | ৮ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ৮ আগস্ট, ২০২৬
ঢালিউড | ৮ আগস্ট, ২০২৬
ওটিটি | ৮ আগস্ট, ২০২৬
ফুটবল | ৮ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।