পিরোজপুরে জেলা শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

মোঃ নাজমুল হোসেন, জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ৭:২১ পিএম
শেয়ার করুন:
পিরোজপুরে জেলা শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল পিরোজপুর জেলা শাখা।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় শহরের পোস্ট অফিস রোডস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

মিছিলের আগে বিএনপি কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা শ্রমিক দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছালাম বাতেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপুর সঞ্চালনায় সভায় প্রধান ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন—পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান এবং বিএনপির সাবেক সদস্য সচিব ওয়াহিদুজ্জামান লাভলু। 

এ সময় পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমতসহ বিএনপি, যুবদল, শ্রমিক দল ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। স্বৈরাচার ও তাদের দোসরদের যেকোনো ষড়যন্ত্র রাজপথে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার জন্য নেতাকর্মীদের সদা প্রস্তুত থাকার আহ্বান জানান তারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।