ফরিদপুরে সড়ক পরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও নিরাপত্তা নিয়ে পুলিশের মতবিনিময় সভা

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ২:১০ পিএম
শেয়ার করুন:
ফরিদপুরে সড়ক পরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও নিরাপত্তা নিয়ে পুলিশের মতবিনিময় সভা

ফরিদপুরে সড়ক পরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরানো, সার্বিক নিরাপত্তা জোরদার ও পরিবহন খাতের বিদ্যমান সমস্যা নিরসনে পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ফরিদপুর জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী।

সভায় যানজট নিরসন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, যাত্রীসেবার মানোন্নয়ন এবং চালক ও শ্রমিকদের পেশাগত আচরণসহ সড়ক পরিবহন খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় পরিবহন মালিক সমিতির প্রতিনিধিরা তাঁদের দৈনন্দিন কার্যক্রমের নানা সংকট, প্রতিবন্ধকতা ও বিদ্যমান চ্যালেঞ্জের কথা তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী ট্রাফিক আইন যথাযথভাবে মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ রাখা, লাইসেন্সবিহীন ও অদক্ষ চালকদের বিষয়ে সতর্ক থাকা এবং যাত্রী হয়রানি বন্ধে পরিবহন মালিক ও শ্রমিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি আরও বলেন, “ফরিদপুরের সড়ক পরিবহন ব্যবস্থাকে সুশৃঙ্খল, নিরাপদ ও জনবান্ধব করে গড়ে তুলতে জেলা পুলিশ সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।”

সভায় উপস্থিত ছিলেন বাস মালিক গ্রুপের সাবেক সভাপতি কামরুল ইসলাম সিদ্দিকী, যুগ্ম সম্পাদক মো. সুজন, মিনিবাস মালিক গ্রুপের সভাপতি বজলুর রশিদ, সহ-সভাপতি দিন মোহাম্মদ দিলু, যুগ্ম সম্পাদক জয়দেব কুমার সাহা এবং আন্তঃজেলা শ্রমিক ইউনিয়ন (১০৫৫)-এর সাধারণ সম্পাদক মেহেদী ইলিয়াস। 

এছাড়াও সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় পরিবহন খাতের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।