তেলের দাম বাড়ানোর পরও প্রতি লিটারে ১৪ টাকা ভর্তুকি দিতে হবে: রিজভী

অনলাইন ডেস্কঃ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ৩:৪৯ পিএম
শেয়ার করুন:
তেলের দাম বাড়ানোর পরও প্রতি লিটারে ১৪ টাকা ভর্তুকি দিতে হবে: রিজভী

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরও সরকারকে প্রতি লিটারে ১৪ টাকা করে ভর্তুকি দিতে হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। 

সোমবার (২১ সেপ্টেম্বর) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে এক যৌথ বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

রুহুল কবির রিজভী বলেন, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে এখনও জ্বালানি তেলের দাম তুলনামূলকভাবে কম। বর্তমানে দেশে চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকট কাটিয়ে উঠতে সরকার আন্তরিকভাবে জোর তৎপরতা চালাচ্ছে। 

বিরোধী দলগুলোর কর্মসূচির সমালোচনা করে তিনি বলেন, "তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প প্রস্তাব না দিয়ে বিরোধীরা লংমার্চের মতো কর্মসূচি দিচ্ছে। তারা যে ধরনের বক্তব্য দিচ্ছে, তা কোনোভাবেই সমীচীন নয়। বিরোধী পক্ষ মূলত জনগণের কান ভারী করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।"

বিরোধীদের যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করার হুঁশিয়ারি দিয়ে রিজভী বলেন, "এক দফা কর্মসূচি দিলে বিএনপি হাত গুটিয়ে বসে থাকবে না। তবে আওয়ামী লীগের মতো করে তা প্রতিহত করা হবে না। একটি গণতান্ত্রিক সরকারের কাছে নিয়মতান্ত্রিক উপায়ে সন্ত্রাস মোকাবিলা করা কোনো কঠিন বিষয় নয়।"

তিনি আরও জানান, দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা ও পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বিএনপির অঙ্গসংগঠনগুলো রাজপথে মিছিল, সমাবেশসহ ধারাবাহিক কর্মসূচি পালন করবে। একই সঙ্গে প্রশাসনের অভ্যন্তরে ঘাপটি মেরে থেকে যারা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে, তাদেরও চিহ্নিত করার প্রক্রিয়া চলছে বলে তিনি সতর্ক করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।