এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত গুম, খুন, সহিংসতা ও গণহত্যার বিচারের দাবিতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। আজ মঙ্গলবার (২৩ জুন) সকালে যাত্রাবাড়ী থানা জামায়াতের উদ্যোগে এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ঢাকা-৫ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন।
দলীয় সূত্রে জানা যায়, মিছিলটি শহীদ ফারুক রোডের টনি টাওয়ারের সামনে থেকে শুরু হয়ে যাত্রাবাড়ী এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে যাত্রাবাড়ী চৌরাস্তায় একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে এটি শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ কামাল হোসেন বলেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে হওয়া সব গুম, খুন ও গণহত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। এ সময় তিনি নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের যেকোনো ধরনের রাজনৈতিক বা সাংগঠনিক তৎপরতার বিরুদ্ধে প্রশাসনকে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে দলটির যেকোনো অপতৎপরতা রুখে দিতে সাধারণ জনগণকে সর্বদা সতর্ক থাকার তাগিদ দেন তিনি।
উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে যাত্রাবাড়ী থানা জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।