এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজধানীর সড়কে ট্রাফিক শৃঙ্খলা ফেরাতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তিনির্ভর স্বয়ংক্রিয় নজরদারি ব্যবস্থা চালু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এই প্রযুক্তির সহায়তায় গত এক সপ্তাহে ট্রাফিক আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে তিন শতাধিক ডিজিটাল মামলা দায়ের করা হয়েছে।
আজ সোমবার (১১ মে) দুপুরে রাজধানীর উত্তরায় নতুন ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন শেষে ডিএমপি কমিশনার মো. সরওয়ার এসব তথ্য জানান। তিনি বলেন, বর্তমানে পরীক্ষামূলকভাবে এই কার্যক্রম চললেও পুরো ব্যবস্থাটি পূর্ণাঙ্গভাবে চালু হলে প্রতিদিন মামলার সংখ্যা এক হাজার ছাড়িয়ে যাবে।
ডিএমপি কমিশনার জানান, ঢাকা মহানগরীকে একটি আধুনিক ও সুশৃঙ্খল শহর হিসেবে গড়ে তুলতেই এই ডিজিটাল উদ্যোগ নেওয়া হয়েছে। এখন থেকে গুরুত্বপূর্ণ ক্রসিংগুলোতে সিগন্যাল অমান্য করা কিংবা উল্টোপথে যানবাহন চলাচল করলেই এআই ক্যামেরা তা স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করবে এবং তাৎক্ষণিক মামলা হয়ে যাবে।
এই ব্যবস্থার বিশেষত্ব তুলে ধরে তিনি আরও বলেন, "যার বিরুদ্ধে মামলা হবে, তিনি নিজেই ভিডিও ফুটেজে নিজের অপরাধ দেখতে পারবেন। আমাদের লক্ষ্য কাউকে শাস্তি দেওয়া নয়, বরং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা।"
ডিএমপির ট্রাফিক বিভাগ জানিয়েছে, রাজধানীর গুরুত্বপূর্ণ সিগন্যাল ও ক্রসিংগুলোতে পর্যায়ক্রমে এসব উচ্চপ্রযুক্তির এআই ক্যামেরা বসানো হচ্ছে। এই প্রযুক্তি ব্যবহারের ফলে ট্রাফিক পুলিশের ওপর চাপ কমবে এবং সড়কে আইন মানার প্রবণতা বাড়বে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, ডিজিটাল এই ব্যবস্থার মাধ্যমে মামলার স্বচ্ছতা নিশ্চিত হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের ভোগান্তি কমবে এবং ট্রাফিক ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এপ্রিল ৬, ২০২৬
আগস্ট ২৬, ২০২৫
মার্চ ১, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
জাতীয় | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।