এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জনপ্রিয় অভিনেতা জাহের আলভীর পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। তার স্ত্রী ইকরা আত্মহত্যা করেছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
ইকরার পরিবারের (অভিনেতার শ্বশুরবাড়ি) পক্ষ থেকে দেশের একটি বেসরকারি গণমাধ্যমকে এই আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
জানা গেছে, অভিনেতা জাহের আলভী শুটিংয়ের কাজে বর্তমানে নেপালে অবস্থান করছেন। স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে শোকাহত এই অভিনেতার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যমকে জানান, "আমি এখন কথা বলার মতো কোনো মানসিক অবস্থায় নেই।"
পারিবারিক সূত্রে জানা যায়, ইকরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ৪১তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। ২০১০ সালের ৯ নভেম্বর মাত্র ১৯ বছর বয়সে তারা পালিয়ে বিয়ে করেছিলেন। দীর্ঘ ১৪ বছর তাদের এই বিয়ের খবরটি গোপন ছিল। অবশেষে ২০২৪ সালে আলভী-ইকরার দাম্পত্য জীবনের খবরটি প্রকাশ্যে আসে। এই দম্পতির 'প্রিয়মায়া' নামের একটি কন্যা সন্তান রয়েছে।
হঠাৎ কী কারণে ইকরা এমন চরম পথ বেছে নিলেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।
জুন ৪, ২০২৬
জুলাই ১২, ২০২৬
আগস্ট ৬, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ঢাকা | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ২২ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ২২ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।