এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে আজ রবিবার (২৩ নভেম্বর ২০২৫) সকাল ১০টা থেকে অনুষ্ঠিত হলো অক্টোবর-২০২৫ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা। সভায় সভাপতিত্ব করেন ঢাকা রেঞ্জের সম্মানিত ডিআইজি রেজাউল করিম মল্লিক।
সভায় তিনি ঢাকা রেঞ্জের আওতাধীন বিভিন্ন জেলায় গত অক্টোবর মাসে সংঘটিত অপরাধের সার্বিক চিত্র পর্যালোচনা করেন এবং অপরাধ দমন ও নিয়ন্ত্রণে ইউনিট প্রধানদের আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা পালনের নির্দেশনা প্রদান করেন। ডিআইজি রেজাউল করিম মল্লিক আইন-শৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্ব, আন্তরিকতা ও সমন্বিত ব্যবস্থাপনার প্রয়োজনীয়তার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
সভায় উপস্থিত ছিলেন— ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মোহাম্মদ আবদুল মাবুদ, অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মোঃ মোস্তাফিজুর রহমান, কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি) রুমানা আক্তার, পিপিএম-সেবা, আরআরএফ, ঢাকা; অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্) মোঃ সিদ্দিকুর রহমান, ঢাকা রেঞ্জ; এছাড়াও রেঞ্জাধীন সকল জেলার পুলিশ সুপার এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সভায় অপরাধ চিত্র উন্নয়ন, জনগণকে দ্রুত ও মানসম্মত সেবা প্রদান, ডিজিটাল নজরদারি বৃদ্ধি এবং সমন্বিত অভিযানে আরও গতি আনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা গ্রহণ করা হয়।
জুলাই ৩, ২০২৫
মার্চ ২৫, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
শিক্ষা | ৭ আগস্ট, ২০২৬
বিনোদন | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।