এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
“বাংলাদেশে নির্বাচন হবেই — কোনো ষড়যন্ত্র করে তা আটকে রাখা যাবেনা। প্রয়োজনে রাজপথে আন্দোলন সংগ্রাম করে নির্বাচন আদায় করব।”
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু এমন হুঁশিয়ারি দিয়েছেন।
বুধবার (১৬ জুলাই) মুন্সীগঞ্জের শ্রীনগরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “ড. ইউনুস ও তারেক রহমানের বৈঠকের পর নির্বাচন নিয়ে যে ধোঁয়াশা ছিল তা কেটে গেছে। এরপর থেকেই একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে নির্বাচন ঠেকাতে। তবে জনগণ সেই ষড়যন্ত্র সফল হতে দেবে না।”
শ্রীনগরের জমজম টাওয়ার থেকে শুরু হওয়া মিছিল প্রধান সড়ক প্রদক্ষিণ করে ছনবাড়ী আন্ডারপাসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল, তাজুল ইসলাম, রফিকুল ইসলাম রজন, ইদ্রিস আলী, কাজী শামীম ইমাম সাচ্চু, জসিম মোল্লা, শ্রমিক দলের সভাপতি শফিক মোড়ল, সাধারণ সম্পাদক শফিক ভূঁইয়া, যুবদল নেতা মাসুদ রানা, নাইম লস্কর, আসিফুল ইসলাম অভি, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ, শামসুল ইসলামসহ প্রায় তিন হাজার নেতাকর্মী।
পরে জুলাই আন্দোলনে নিহত আবু সাঈদ ও ওয়াসিমসহ সকল শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
জাতীয় | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।