এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালীর সোনাইমুড়ীতে বাসযাত্রীকে বেধড়ক মারধরের ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন — সোনাইমুড়ী পৌরসভার বিজয়নগর গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে আরিফুল ইসলাম আরিফ (৩৩) ও একই পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের হাবীব উল্যাহ দরবেশ বাড়ির জাহিদুল ইসলাম হৃদয় (২৬)।
মঙ্গলবার (১৫ জুলাই) দিবাগত রাত ২টার দিকে তথ্য প্রযুক্তির সহায়তায় তাদের গ্রেপ্তার করে পুলিশ। বুধবার (১৬ জুলাই) দুপুরে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের সোপর্দ করা হয়।
ভুক্তভোগী মো. তরিকুল ইসলাম (৩১) ময়মনসিংহ জেলার টাংগাব ইউনিয়নের ভরপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার (১৪ জুলাই) ঢাকার গাবতলী থেকে নোয়াখালীর মাইজদীগামী লাল সবুজ পরিবহনের একটি বাস সোনাইমুড়ীর বাইপাস এলাকায় পৌঁছালে আরিফ ও হৃদয়সহ তাদের সহযোগীরা বাসটি থামায়। পরে মুখে মাস্ক পরে বাসে উঠে যাত্রী তরিকুলকে হেলমেট দিয়ে বেধড়ক মারধর করে এবং তার সঙ্গে থাকা জিনিসপত্র ছিনিয়ে নেয়।
এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে তরিকুল ইসলাম থানায় মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম জানান, তরিকুলের চেহারা আওয়ামী লীগ নেতা কিং মোজাম্মেলের অনুসারী সবুজের সঙ্গে মিলে যাওয়ায় ভুলে তাকে মারধর করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তারের সময় আসামিদের কাছ থেকে হামলায় ব্যবহৃত হেলমেট ও চকলেট রঙের লোফার জব্দ করা হয়েছে। পলাতক অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
নভেম্বর ১৪, ২০২৫
ফেব্রু ৩, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ৭ আগস্ট, ২০২৬
ঢাকা | ৭ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।