এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
থানচি প্রেস ক্লাবের সদস্য ও সাংবাদিক হিমংপ্রু মারমার মা ড. মেওয়াইচিং মারমা (৬৫) আজ ০৮ জুন সকালে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়ি, বলিপাড়া ইউনিয়নের বলিপাড়া গ্রামে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্বামী, দুই পুত্র ও এক কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন।
ড. মেওয়াইচিং মারমা ছিলেন এলাকার একজন গুণী প্রবীণ নাগরিক এবং সম্মানিত সাংবাদিকের জননী। তাঁর মৃত্যুতে থানচি উপজেলা ও পার্বত্য এলাকার সর্বস্তরে শোকের ছায়া নেমে আসে।
সাংবাদিক হিমংপ্রু মারমা জানান, দীর্ঘ তিন বছর ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন তাঁর মা। ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন নামকরা হাসপাতালে চিকিৎসা নেওয়া হলেও অবস্থার উন্নতি না হওয়ায় শেষপর্যন্ত নিজ বাড়িতে পাহাড়ি ভেষজ চিকিৎসা গ্রহণ করেন। কিন্তু সকল চিকিৎসার পরও শেষ রক্ষা হয়নি, আর তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে চিরনিদ্রায় শায়িত হন।
তাঁর মৃত্যুতে উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম, সাধারণ সম্পাদক চহ্লামং মারমা, সহ-সভাপতি রেম্বো ত্রিপুরা, ক্লাবের অন্যান্য সদস্য, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট উবাথোয়াই মারমা, বিএনপির উপজেলা সভাপতি খামলাই ম্রোসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রয়াতের প্রতি ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
পরিবার সূত্রে জানা যায়, আগামীকাল ০৯ জুন সোমবার বিকেল ২টায় বলিপাড়া গ্রামের শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হবে।
সাংবাদিক হিমংপ্রু মারমা তাঁর মায়ের আত্মার শান্তির জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।
ডিসেম্বর ১৪, ২০২৫
মার্চ ২৯, ২০২৫
নভেম্বর ১২, ২০২৪
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১০ আগস্ট, ২০২৬
রাজনীতি | ১০ আগস্ট, ২০২৬
রাজনীতি | ১০ আগস্ট, ২০২৬
পরীক্ষা | ১০ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১০ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।