এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবানের থানচি উপজেলার শান্তিরাজ নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে “লাউদাতো সি’ সপ্তাহ” উপলক্ষে ছয় প্রজাতির গাছের চারা রোপণ এবং শতাধিক শিক্ষার্থীর মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩ জুন) সকালে চট্টগ্রাম অঞ্চলের স্বেচ্ছাসেবী সংগঠন কারিতাস-এর সিপিপি পিএইপি-২ প্রকল্পের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ বছর লাউদাতো সি' সপ্তাহের প্রতিপাদ্য ছিল "ধরিত্রীর জন্য আশা জাগানো"।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্পের মাঠ কর্মকর্তা হাঁদি চন্দ্র ত্রিপুরা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তি রাজ মিশনের পাল পুরোহিত ফাদার নিকোলাস নকরেস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা বিপ্লব মারমা, মো. সামশু দোহা রিফাত, থানচি প্রেস ক্লাবের সভাপতি অনুপম মারমা, শান্তিরাজ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সিস্টার রোজি হাদিমা, থানচি সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য ডেভিট ত্রিপুরা, প্রকল্পের উপকারভোগী ও শিক্ষার্থী অভিভাবক হাঁকুরাম ত্রিপুরা এবং কারিতাসের মাঠ সহায়ক নুম্রাউ মারমা প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, নতুন প্রজন্মকে পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করতে গাছ রোপণ ও পরিচর্যার গুরুত্ব অপরিসীম। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বেশি করে গাছ লাগানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরে শিক্ষার্থীদের নিজ নিজ এলাকায় গাছ লাগাতে এবং অন্যদেরও এতে উৎসাহিত করতে আহ্বান জানানো হয়।
কারিতাসের পক্ষ থেকে জানানো হয়, লাউদাতো সি’ সপ্তাহের মূল লক্ষ্য হলো—পরিবেশ সুরক্ষা বিষয়ক শিক্ষা, আধ্যাত্মিকতা ও সচেতনতা সৃষ্টি, জনগণের অংশগ্রহণ নিশ্চিতকরণ এবং টেকসই ও সহজ জীবনযাপনের অনুশীলন। প্রকল্পটি স্থানীয়দের সম্পৃক্ত করে এসব লক্ষ্য বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।
উল্লেখ্য, ক্যাথলিক চার্চ ঘোষিত ‘লাউদাতো সি’ সপ্তাহ’ বিশ্বব্যাপী পরিবেশ সচেতনতা বৃদ্ধির একটি উদ্যোগ, যা পোপ ফ্রান্সিসের পরিবেশ বিষয়ক দলিল “লাউদাতো সি” অনুসরণে উদযাপিত হয়।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
জাতীয় | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।