এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের ছয় দফা দাবি সরকার মেনে নিয়েছে বলে জানিয়েছেন কলেজের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। মঙ্গলবার (২২ জুলাই) দুপুর পৌনে ১টার দিকে কলেজের ৫ নম্বর ভবনের সামনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে— নিহতদের নাম-ঠিকানা প্রকাশ, আহতদের নির্ভুল তালিকা প্রদান, শিক্ষকদের সঙ্গে অসদাচরণের জন্য নিঃশর্ত ক্ষমা চাওয়া, ক্ষতিপূরণ প্রদান, ঝুঁকিপূর্ণ প্লেন বাতিল করা এবং প্রশিক্ষণ পদ্ধতি সংস্কার করা।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে ড. আসিফ নজরুল, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা মাইলস্টোন কলেজে যান। দুর্ঘটনা কবলিত হায়দার আলী ভবন পরিদর্শন শেষে তারা বেরিয়ে এলে শিক্ষার্থীরা পেছন থেকে ‘ভুয়া’ ‘ভুয়া’ স্লোগান দিতে থাকেন।
পরে আইন উপদেষ্টা, প্রেস সচিব ও কলেজের শিক্ষকরা ৫ নম্বর ভবনের নিচতলায় কনফারেন্স রুমে আলোচনায় বসেন। সেখানে শিক্ষার্থীদের ৫-৭ জন প্রতিনিধি অংশ নেন।
এ সময় কলেজ ভবনের বাইরে শত শত শিক্ষার্থী নিহতদের সঠিক হিসাব ও দুর্ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে বিক্ষোভ করতে থাকেন।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।