এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। শুক্রবার (৯ মে) রাতে জেলার নবীনগর ও সরাইল উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, নবীনগর উপজেলার রাধিকা সড়কে সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হন। নিহতরা হলেন আক্তার খন্দকার (৬০), পূর্ব ইউনিয়ন পরিষদের সদস্য বিল্লাল হোসেন (৫৫) এবং সিরাজুল ইসলাম।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার রাতে নবীনগর-রাধিকা সড়কে ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে আসা একটি সিএনজি অটোরিকশা কনিকাড়া এলাকায় পৌঁছালে নবীনগর থেকে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার পথে একটি মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আক্তার খন্দকার নিহত হন। দুর্ঘটনায় সিএনজি ও মোটরসাইকেলের অন্তত পাঁচজন আরোহী আহত হন।
আহতদের নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আশঙ্কাজনক অবস্থায় তাদের ঢাকা, কুমিল্লাসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হলে কুমিল্লায় চিকিৎসাধীন অবস্থায় বিল্লাল হোসেন ও সিরাজুল ইসলাম মারা যান।
নবীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, “সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
এদিকে, শুক্রবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কে সরাইল উপজেলার বেড়তলা এলাকায় আরও একটি দুর্ঘটনা ঘটে। গাইবন্ধা জেলার সাদুল্লাপুর গ্রামের বাদল চন্দ্র মোহন্তের ছেলে দেবাশীষ মোহন্ত (৩৫) নিহত হন।
হাইওয়ে পুলিশ জানায়, দেবাশীষ মোহন্ত তার সহকর্মী উদয়কে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে সাভারে কর্মস্থলে ফিরছিলেন। পথে একটি অজ্ঞাত গাড়ির চাপায় ঘটনাস্থলেই দেবাশীষ নিহত হন।
আগস্ট ২৭, ২০২৫
আগস্ট ১৯, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
কুষ্টিয়া | ৬ আগস্ট, ২০২৬
রাজনীতি | ৬ আগস্ট, ২০২৬
জাতীয় | ৬ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।