এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা থেকে আখাউড়া সড়কের চলমান মেরামতকাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ও অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে সরেজমিনে পরিদর্শন করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক আলহাজ সিরাজুল ইসলাম সিরাজ। এ সময় তিনি স্থানীয়দের অভিযোগ শোনেন এবং কাজের মান নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সড়কটি খানাখন্দ, কাদামাটি ও নানা দুর্ভোগের কারণে এলাকাবাসীর জন্য ভোগান্তির প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছিল। আখাউড়া স্থলবন্দর এবং ঢাকা–সিলেট মহাসড়কের সঙ্গে সংযোগ স্থাপনকারী এই গুরুত্বপূর্ণ সড়ক দিয়ে প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করেন। বিশেষ করে রোগী, গর্ভবতী নারী, শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগের শিকার হয়ে আসছিলেন।
তারা আরও অভিযোগ করেন, সড়ক সংস্কারের জন্য বড় অঙ্কের বাজেট বরাদ্দ হলেও কাজের মান নিয়ে শুরু থেকেই প্রশ্ন উঠেছে। স্থানীয়দের দাবি, কিছু প্রভাবশালী ব্যক্তি ও স্বার্থান্বেষী মহল প্রকল্পের কাজে প্রভাব বিস্তারের চেষ্টা করছে, যা সড়কের গুণগত মানকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এ কারণে তারা সড়ক নির্মাণকাজে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানান।
স্থানীয়দের ভাষ্যমতে, ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের প্রচেষ্টায় জনগণের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবের লক্ষ্যে সড়কটির সংস্কারের জন্য প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করা হয়। তবে জনগণের প্রত্যাশা, বরাদ্দকৃত অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করে একটি টেকসই ও মানসম্মত সড়ক নির্মাণ করা হবে।
সড়কটির অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হওয়ার পর বিষয়টি প্রশাসনের নজরে আসে। এরই ধারাবাহিকতায় জেলা পরিষদ প্রশাসক আলহাজ সিরাজুল ইসলাম সিরাজ ঘটনাস্থল পরিদর্শন করেন। তার এই উদ্যোগে স্থানীয়দের মধ্যে স্বস্তি ও আশার সঞ্চার হয়েছে।
এলাকাবাসী আশা প্রকাশ করে বলেন, প্রশাসনের কঠোর নজরদারি ও জনপ্রতিনিধিদের আন্তরিক তদারকির মাধ্যমে সড়কটির কাজ সঠিকভাবে সম্পন্ন হবে এবং জনগণ একটি নিরাপদ ও মানসম্মত সড়ক উপহার পাবে।
এ সময় স্থানীয়রা সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এবং জেলা পরিষদ প্রশাসক আলহাজ সিরাজুল ইসলাম সিরাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি তারা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান, যেন কোনো দালালচক্র বা প্রভাবশালী মহল প্রকল্পের কাজে হস্তক্ষেপ করতে না পারে এবং সড়কটির সংস্কারকাজ নির্ধারিত মান বজায় রেখে সম্পন্ন করা হয়।
স্থানীয়দের দাবি, জনগণের অর্থে বাস্তবায়িত এই গুরুত্বপূর্ণ সড়ক প্রকল্পে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির সুযোগ না দিয়ে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করা হোক, যাতে দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটে এবং এলাকাবাসী একটি টেকসই যোগাযোগব্যবস্থার সুফল ভোগ করতে পারে।
ডিসেম্বর ১৮, ২০২৫
এপ্রিল ১৪, ২০২৫
জানু ১৪, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
জাতীয় | ১১ আগস্ট, ২০২৬
নারায়নগঞ্জ | ১১ আগস্ট, ২০২৬
রাজনীতি | ১১ আগস্ট, ২০২৬
ক্রিকেট | ১১ আগস্ট, ২০২৬
ভারত | ১১ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।