এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একটি ড্রেজার জব্দ ও দুইজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২ জুন) দুপুরে আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফে মোহাম্মদ ছড়া। অভিযানে ড্রেজারসহ বালু উত্তোলনে জড়িত দুই ব্যক্তি—দেলোয়ার হোসেন (৫৩) ও রফিক মিয়া (৪০)—কে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। দুজনেরই বাড়ি কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলায়।
এ বিষয়ে ইউএনও রাফে মোহাম্মদ ছড়া জানান, “আশুগঞ্জের মেঘনা নদীতে বালু উত্তোলনের কোনো অনুমোদন নেই। অবৈধভাবে ড্রেজারের মাধ্যমে বালু তোলার খবরে আমরা অভিযান পরিচালনা করি। ভবিষ্যতেও এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে।”
উল্লেখ্য, অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন পরিবেশের জন্য ক্ষতিকর ও নদীভাঙনের অন্যতম কারণ হিসেবে বিবেচিত। প্রশাসনের এমন পদক্ষেপে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
জাতীয় | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।