এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার খিরাতলা কাঞ্চনপুর গরু, ছাগল ও মহিষের হাটে জমে উঠেছে বেচাকেনা। ঈদ উপলক্ষে হাটটিতে জমেছে বিভিন্ন প্রান্ত থেকে আসা ক্রেতা-বিক্রেতার ভিড়। হাট ব্যবস্থাপনায় নেয়া হয়েছে নিরাপত্তার সর্বোচ্চ ব্যবস্থা।
বাজার কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, হাটে যেন কোনো ধরনের চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি বা টোল নিয়ে জোরজবরদস্তির ঘটনা না ঘটে, সেজন্য একটি নিয়ন্ত্রণ টিম গঠন করা হয়েছে। তদারকির জন্য বাড়ানো হয়েছে নজরদারি, স্থাপন করা হয়েছে পুলিশ ক্যাম্প ও সিসি ক্যামেরা।
গরমে ক্রেতা-বিক্রেতারা অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক চিকিৎসা সেবা দিতে হাটে স্থাপন করা হয়েছে প্রাথমিক চিকিৎসা কেন্দ্র। এছাড়া জাল টাকা শনাক্ত করতে হাটে রয়েছে বিশেষ মেশিন।
গরু-ছাগলের স্বাস্থ্য পরীক্ষা ও গর্ভবতী গাভী শনাক্তকরণে রয়েছে ভেটেরিনারি টিম। প্রাণিসম্পদ কর্মকর্তারা উপস্থিত থেকে পশুর স্বাস্থ্যের খোঁজখবর রাখছেন।
বাজার কমিটির সভাপতি বলেন, “এবারের হাটে আমরা সবদিক থেকে নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করেছি। হাটে আসা ক্রেতা ও বিক্রেতারা যাতে নির্বিঘ্নে বেচাকেনা করতে পারেন, সে লক্ষ্যে আমরা কাজ করছি।”
তিনি আরও জানান, এ বছর বাজারে পশুর রওয়ানা তুলনামূলকভাবে কম, ফলে দামও সাধারণের নাগালের মধ্যে। এতে ক্রেতা ও বিক্রেতা—উভয় পক্ষই সন্তুষ্ট।
খিরাতলা কাঞ্চনপুর পশুর হাটে পশুর মান, পরিবেশ ও ব্যবস্থাপনায় সবমিলিয়ে এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
জাতীয় | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।