এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর ধামইরহাটে বালুবাহী ট্রাকের চাপায় আব্দুর রশীদ চৌধুরী (৬০) নামে এক অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ জুন) বেলা সাড়ে ১১টায় ধামইরহাট-পত্নীতলা আঞ্চলিক সড়কের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুর রশীদ উপজেলার বিহারীনগর এলাকার বাসিন্দা এবং মৃত হবিবুর রহমান চৌধুরীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে আমাইতাড়া বাজার থেকে নিজ বাড়ির উদ্দেশে বাইসাইকেলযোগে রওনা হয়েছিলেন আব্দুর রশীদ। পথে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে পৌঁছালে পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি বালুবাহী ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে পড়ে গেলে ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটিকে ধাওয়া দিয়ে চালককে আটক করে এবং ধামইরহাট থানা পুলিশের কাছে সোপর্দ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, “মরদেহ থানায় রাখা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”
স্থানীয়দের দাবি, ওই সড়কে নিয়মিতভাবে বালুবাহী ট্রাকের বেপরোয়া চলাচলের কারণে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। তারা দ্রুত সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানান।
নভেম্বর ৩০, ২০২৫
নভেম্বর ১৭, ২০২৪
ডিসেম্বর ১৪, ২০২৪
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
সিলেট | ৯ আগস্ট, ২০২৬
পরীক্ষা | ৯ আগস্ট, ২০২৬
জাতীয় | ৯ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ৯ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৯ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।