এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংগঠনের বিরুদ্ধে সম্প্রতি ছড়ানো মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১০ জুন) সকালে বুধন্তী ইউনিয়নের ইসলামপুর বাজারে সংগঠনের প্রধান কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংগঠনের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সংগঠনের কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে। তারা এসব অপপ্রচারের তীব্র নিন্দা জানান এবং বলেন, সংগঠনটি দীর্ঘদিন ধরে প্রবাসীদের কল্যাণ ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মরহুম ফরহাদ হোসেনের বড় ভাই আসরাফুল ইসলাম খান, সংগঠনের প্রধান উপদেষ্টা সিরাজুল ইসলাম সিরু, আব্দুল কাইয়ুম রাষ্টু, মুন্সি আসাদুজ্জামান আসাদ, মিজানুর রহমান, আলমগীর ফকির, বিল্লাল মিয়া, আব্দুল মালেক, আনোয়ার হোসেন, আলী আজম ও মনজিল খানসহ আরও অনেকে।
বক্তারা আরও বলেন, এই মিথ্যা প্রচারণার মাধ্যমে সংগঠনের সুনাম ক্ষুণ্ণ করার অপচেষ্টা চলছে। এসময় তারা প্রবাসীসহ এলাকাবাসীর প্রতি আহ্বান জানান—কোনো বিভ্রান্তিতে না পড়ে সংগঠনের পাশে থাকার জন্য।
এপ্রিল ৫, ২০২৪
ডিসেম্বর ৪, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নোয়াখালী | ২২ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।