এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের বড়ভাগ এলাকা থেকে ৪০ পিস ইয়াবাসহ শাবুদ্দিন ফকির (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতার শাবুদ্দিন ফকির উপজেলার মালা গ্রামের বাসিন্দা মো. শাহাদাত ফকিরের ছেলে। আলফাডাঙ্গা থানা পুলিশের একটি চৌকস দল সোমবার (৫ মে) রাত পৌনে ৯টার দিকে বড়ভাগ কলেজপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
থানা সূত্রে জানা গেছে, শাবুদ্দিন দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানে তাকে ৪০ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়।
মঙ্গলবার (৬ মে) দুপুরে তাকে ফরিদপুর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ জানান, এ ঘটনায় শাবুদ্দিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতের নির্দেশে জেল হাজতে পাঠানো হয়েছে।
এপ্রিল ১৬, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
মাদারীপুর | ২২ জুলাই, ২০২৬
বান্দরবান | ২২ জুলাই, ২০২৬
রাজনীতি | ২২ জুলাই, ২০২৬
রাজনীতি | ২২ জুলাই, ২০২৬
রাজনীতি | ২২ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।