কাপ্তাই লেকে নিষিদ্ধ মৌসুমে মাছ ধরার অপরাধে জাল ও নৌকা জব্দ

রিপন মারমা, কাপ্তাই প্রতিনিধি, রাঙ্গামাটিঃ
২৮ মে, ২০২৫ ৮:১১ পিএম
শেয়ার করুন:
কাপ্তাই লেকে নিষিদ্ধ মৌসুমে মাছ ধরার অপরাধে জাল ও নৌকা জব্দ
কাপ্তাই লেকে নিষিদ্ধ মৌসুমে মাছ ধরার অপরাধে জাল ও নৌকা জব্দ

কাপ্তাই লেকে মাছ ধরা নিষিদ্ধ মৌসুমে অবৈধভাবে মাছ ধরার সময় মঙ্গলবার (২৭ মে) সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত অভিযান চালিয়ে প্রায় ২ হাজার বর্গফুট সুতার জাল ও কারেন্ট জাল এবং দুইটি কাঠের নৌকা জব্দ করেছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) কাপ্তাই উপকেন্দ্র।

অভিযানটি পরিচালিত হয় কাপ্তাই উপজেলার হরিণছড়া ও ভাইবোনছড়া এবং বিলাইছড়ি উপজেলার কেংড়াছড়ি ও গাছকাটা ছড়া এলাকার কাপ্তাই লেকজুড়ে। অভিযানে নেতৃত্ব দেন বিএফডিসি কাপ্তাই উপকেন্দ্রের উপব্যবস্থাপক জসিম উদ্দিন। তাকে সহায়তা করেন নৌ-পুলিশ সদস্য ও উপকেন্দ্রের কর্মচারীরা।

অভিযানে ১ হাজার বর্গফুট সুতার জাল, ১ হাজার বর্গফুট কারেন্ট জাল এবং মাছ ধরার কাজে ব্যবহৃত দুইটি কাঠের নৌকা জব্দ করা হয়।

এর আগেও সোমবার (২৬ মে) একই এলাকায় অভিযান চালিয়ে আরও ২ হাজার বর্গফুট সুতার জাল জব্দ করা হয় বলে নিশ্চিত করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উল্লেখ্য, কাপ্তাই লেকে কার্প জাতীয় মাছের প্রজনন নিশ্চিত করতে চলতি মে মাসের ১ তারিখ থেকে আগামী তিন মাসের জন্য মাছ আহরণে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এই নিষিদ্ধ সময়ে লেকে মাছ ধরা আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য করা হয়।

প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।