এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ঐতিহ্যবাহী স্বরূপকাঠি কলেজিয়েট একাডেমীর ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী ও পুনর্মিলনী উৎসব ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) দিনব্যাপী আয়োজনে জাতীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে বেলুন ও পায়রা উড়িয়ে উদ্বোধন করা হয় উৎসবের।
তিন হাজারের বেশি প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকের মিলনমেলায় বিদ্যালয় প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। আয়োজনে ছিল আনন্দ শোভাযাত্রা, স্মৃতিচারণ, সংবর্ধনা, সম্মাননা স্মারক প্রদান, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। রাতে ব্যান্ড লালন ও স্থানীয় শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো: আবদুল্লাহ আল বৈরুনী সৈকতের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা: মোঃ মাইনুল আহসান, প্রাক্তন প্রধান শিক্ষক মন্টি লাল কর্মকার ও বর্তমান প্রধান শিক্ষক মো: মোরশেদুল হক প্রমুখ।
ডিসেম্বর ১১, ২০২৫
অক্টোবর ২৪, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
নওগাঁ | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
ঢাকা | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।