এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাংলাদেশের ভবিষ্যৎ জনাব তারেক রহমান তথা বিএনপি'র আদর্শ বুকে ধারণ করে; বান্দরবান জেলা বিএনপি'র ২য় কর্ণধার জাবেদ রেজার অনুগত্য আইয়ুব আলী কোম্পানি একজন নিভৃতচারী সমাজ সেবক।
লামায় আহত, অসুস্থ্য-রুগ্ন হতদরিদ্রদের পাশে বিএনপি নেতা আইয়ুব আলী কোম্পানি। তার এই সহমর্মিতায় রুগ্ন-অসুস্থ নানান পেশার মানুষ পাচ্ছেন আর্থিক সহায়তা।
নিজের ব্যবসা পরিচালনার পাশাপাশি আত্ম মানবতার সেবায় নিজেকে ব্যস্ত রেখে স্বাচ্ছন্দ্যে বোধ করছেন আইয়ুব আলী কোম্পানি। মানবতার আত্ম গোঙ্গানি তার কানে পৌঁছার সাথে সাথে বিভিন্ন পাড়া গাঁয়ে ছুটে যান তিনি।
শুক্রবার চট্রগ্রাম মেরিন সিটি মেডিকেল কলেজ হসপিটালে কিডনি রোগি আমির হোসেনের চিকিৎসা সহায়তা হিসেবে হসপিটাল বেডে বসে দশ হাজার টাকা প্রদান করেন। আমির হোসেন লামা পৌরসভা ৭ নং ওয়ার্ড মধুঝিরির বাসিন্দা মৃত জবিয়ল হকের সন্তান।
আমির হোসেনের দু'টি কিডনি নষ্ট হয়েগেছে। তার স্ত্রী, ১ ছেলে, ৩ মেয়ে রয়েছে। গত দু' বছর ধরে সে কিডনি রোগে ভোগছেন।
এই হত দরিদ্র অসুস্থ আমির হোসেনের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন, বান্দরবান জেলা বিএনপি'র সেক্রেটারি জাবেদ রেজা।
অপর দিকে এক সময়কার বিএনপি'র রাজপথ কাঁপানো নেতা আইয়ুব আলী কোম্পানিও একই আহ্বান জানিয়ে বলেন, 'আমাদের বান্দরবানের বিএনপি নেতা জাবেদ রেজার নির্দেশনায় আমরা অসুস্থ্য আমির হোসেনের পাশে সব সময় থাকবো।
তিনি আরো বলেন, 'শুধু আমির হোসেন নয়, সমাজে কষ্টে থাকা মনুষের পাশে দাঁড়াতে আমি স্বাচ্ছন্দ বোধ করি'। গত কাল ও তারও ক'দিন আগে আরো দু'জন অসুস্থ রিক্সা শ্রমিক; একজনকে পাঁচ হাজার, আরেক জনকে দশ হাজার টাকা নগদে সহায়তা করেন।
শ্রমিক বান্ধব এই নেতা লামার কিংবদন্তি প্রথম উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আলী মিয়ার সুযোগ্য সন্তান। বিএনপি'র ছাত্র রাজনীতির মধ্যদিয়ে রাজনীতিতে প্রবেশ তাঁর।
রাজনীতির নীতিহীন প্রতিযোগিতায় তার অংশ গ্রহন ছিলোনা কখনো। বিএনপি'র প্রকৃত আদর্শ ও গণতন্ত্রকে বুকে ধারণ করে সরবে ও নিরবে, সুদিন, দুর্দিনে ঠাঁই দাঁড়িয়ে আছেন তিনি। ব্যাক্তিগত আয়ের উৎস হচ্ছে তার পেট্রোল পাম্প ও ক্ষুদ্র বিনিয়োগ উদ্যােক্তা।
আজকাল সমাজের উন্নয়নে, মানবতার কল্যাণে নিবেদিত হওয়ার এমন মানুষদের কম দেখা যায়। যাদের দেখতে পাওয়া যায়; তাঁদের মানবতার হাত বেশ সম্প্রসারিত ও মনের গভীরতা এতোটা বিশাল যে তাঁরা সব সময় মানুষের উপকারে এগিয়ে আসতে অপেক্ষার প্রহর গুনেন।
প্রতিনিয়ত এসব মানুষ নিঃস্বার্থ মনোভাব নিয়ে সমাজ, মানবতা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন কাজে ছুটে আসেন। সর্বোচ্চ সহযোগিতা করার তীব্র আকাঙ্খা যাঁদের নিত্যদিনের সঙ্গী। এমন একজন নিভৃতচারী দানবীর হলেন লামা ২য় উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ আইয়ুব আলী কোম্পানী।
ফেব্রু ১, ২০২৬
ফেব্রু ২৪, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ঢালিউড | ৮ আগস্ট, ২০২৬
ওটিটি | ৮ আগস্ট, ২০২৬
ফুটবল | ৮ আগস্ট, ২০২৬
রাজনীতি | ৮ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৮ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।