এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর আত্রাইয়ে চা পানকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে দফায় দফায় ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। এ সংঘর্ষে কমপক্ষে ১২ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার সন্ধ্যায় ও শনিবার(১৮ জানুয়ারি) সকালে উপজেলার শাহাগোলা রেলওয়ে স্টেশন এলাকায় চত্তরে ।
স্থানীয় একাধিক সূত্রে জানা যায়,গত শুক্রবার সন্ধ্যায় শাহাগোলা রেলওয়ে স্টেশন এলাকায় মির্জাপুর এলাকার কয়েকজন যুবক চা পান করতে যান। সেখানে তারা ডলারের স্টলে চা পান করার এক পর্যায় স্টল মালিকের সাথে তাদের কথা কাটাকাটি শুরু।
এ সময় সেখানে লোকজন জমায়েত হলে দুই পক্ষের লোকজনের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। এদিকে ওই সময় শাহাগোলা ওয়ার্ড বিএনপির এক সভা চলছিল রেলওয়ে প্লাটফর্ম সংলগ্ন ক্লাব মাঠে। মুহুর্তের মধ্যে এ মারামারি ছড়িয়ে পড়ে ওই সভাস্থল পর্যন্ত। এতে করে ত্রিমুখী সংঘর্ষের সৃষ্টি হয়।
এদিকে শনিবার (১৮ জানুয়ারি) সকালে মির্জাপুর থেকে বেশ কিছু লোকজন শাহাগোলা রেলওয়ে চত্তরে আসলে শাহাগলো গ্রামবাসীর সাথে আবারও মারামারি হয়। এ ঘটনায় শাহাগোলা গ্রামের ডলার মাহমুদ (২৮), আজিজুল (৩৬), রমজান (৩০) কালাম (৩২), মির্জাপুর গ্রামের আরিফ (২৭), জাতপাড়া গ্রামের আলাউদ্দিন আলা (৫৫),পূর্বমিরাপুর গ্রামের নসিবসহ (৩০) দুই পক্ষের কমপক্ষে ১২ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
এদিকে ঘটনাকে কেন্দ্র করে শাহাগোলা এলাকা জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। শনিবার সকাল থেকেই বাজারের সমস্ত দোকানপাট ব্যবসায়ীরা বন্ধ রেখেছেন। এ ব্যাপারে আত্রাই থানার ওসি শাহাবুদ্দিন বলেন,সেখানে একটি মারামারির সংবাদ পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। দুই পক্ষের কেউ এখন পর্যন্ত কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ৭ আগস্ট, ২০২৬
ঢাকা | ৭ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।