এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর রাণীনগরে হেল্পিং পেজ অন ই-মনিটরিং ফেসবুক পেজ ও আবাদপুকুর ক্লাস্টারের পক্ষ থেকে অসহায় শিক্ষার্থীদের মাঝে শীতস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার জেঠাইল সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আবাদপুকুর ক্লাস্টারের আওতায় ২৬টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মোট ১৩০জন শিক্ষার্থীকে এই শীতবস্ত্র প্রদান করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা এসএম আবু রায়হান। ছাতারদিঘী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আল আমিন সরদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমীন। অন্যদের মধ্যে নওগাঁ জেলা শিক্ষা অফিসের সহকারী শিক্ষা কর্মকর্তা ছানাউল হাবিব,রাণীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাদিরুজ্জামান,স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাজাহান আলী,রাণীনগর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সাইদুর রহমান ও জয়ন্ত কুমার সরকার উপস্থিত ছিলেন। এতে সার্বিক সহযোগিতা করেন জেঠাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেনসহ আবাদপুকুর ক্লাস্টারের শিক্ষকবৃন্দ।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ৭ আগস্ট, ২০২৬
ঢাকা | ৭ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।