এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়া জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে চারটি আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থী ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা। মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জেলা শাখার সভাপতি অধ্যাপক মাওলানা আবুল কালাম আজাদ।
ঘোষিত প্রার্থীরা হলেন— ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে হাফেজ ক্বারী নেছার আহমদ আন-নাছিরী, ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা গাজী নিয়াজুল করীম, ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে জেলা শাখার উপদেষ্টা মুফতি জসিম উদ্দিন এবং ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) ও ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে দলের প্রার্থী পরবর্তীতে ঘোষণা করা হবে।
অধ্যাপক আবুল কালাম আজাদ বলেন, দলীয় প্রার্থীরা ইতোমধ্যে নিজ নিজ এলাকায় গণসংযোগ ও প্রচারণা শুরু করেছেন। দেশের সাম্প্রতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, মিটফোর্ডের ঘটনাকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে বিএনপি একটি বড় রাজনৈতিক দল হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ অনুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচন চায়। ইসলামী ও সমমনা দলগুলো ঐক্যবদ্ধভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে। তবে প্রয়োজনীয় সংস্কার ছাড়া কোনো নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ অংশগ্রহণ করবে না।
সংবাদ সম্মেলনে জেলা শাখার সাধারণ সম্পাদক ও সদর আসনের প্রার্থী মাওলানা গাজী নিয়াজুল করীম, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম বেলালসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরাও উপস্থিত ছিলেন।
ডিসেম্বর ৪, ২০২৪
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ৭ আগস্ট, ২০২৬
ঢাকা | ৭ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।