এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অধ্যয়নরত কুড়িগ্রাম জেলার শিক্ষার্থীদের সংগঠন “কুড়িগ্রাম জেলা ছাত্র কল্যাণ সমিতি” ২০২৫-২৬ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করেছে।
বুধবার (৮ মে) এই কমিটি প্রকাশ করা হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ রিয়াজ আহমেদ (গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ) এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ রিপন আহমেদ (রাষ্ট্রবিজ্ঞান বিভাগ)।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন রিয়াদ মোরশেদ, মোঃ সাঈদ আল শিহাব, শয়ন কুমার শাহা, নাসির হোসাইন নাহিয়ান, মোঃ তৌহিদুল ইসলাম (সহ-সভাপতি), আহসান হাবিব, আশরাফুল আলম আসাদ, লিটন শেখ, তসলিম উদ্দিন (যুগ্ম সাধারণ সম্পাদক), সালমান ইমতিয়াজ সাকিব, আল রনি, রায়হান কবির (সাংগঠনিক সম্পাদক), মোঃ জাকির সরকার জীম (কোষাধ্যক্ষ), কামরুল হাসান কাব্য (প্রচার সম্পাদক), মুরাদ হাসান মারুফ (দপ্তর সম্পাদক) এবং আরিফুল ইসলাম আরিফ, মোজাদ্দেদুর রহমান সোহান, আলাউদ্দিন আলভী ও মেহেদী হাসান মেঘ (কার্যকরী সদস্য)।
সহ-সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম বলেন, “আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি কুড়িগ্রাম জেলা ছাত্র কল্যাণ সমিতির সকল সদস্যদের প্রতি, যারা আমাকে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দিয়েছেন। এই দায়িত্ব শুধু একটি পদ নয়—এটি কুড়িগ্রাম জেলার শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার একটি সুযোগ। আমরা সবাই একসাথে কাজ করে একটি বন্ধনশীল, সহায়ক ও কার্যকর সমিতি গড়ে তুলতে চাই।”
কার্যকরী সদস্য মেহেদী হাসান মেঘ বলেন, “কার্যকরী সদস্য হিসেবে কুড়িগ্রামের শিক্ষার্থীদের কল্যাণে আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করছি। একসাথে কাজ করলে সব প্রতিবন্ধকতা জয় করা সম্ভব।”
নতুন কমিটির সদস্যরা জানিয়েছেন, তারা কুড়িগ্রাম জেলার শিক্ষার্থীদের পাশে থেকে কাজ করতে চান এবং সমিতির কার্যক্রম আরও গতিশীল করতে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করবেন।
সেপ্টেম্বর ১৯, ২০২৫
এপ্রিল ১৪, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।