এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) জন্য গৌরব বয়ে এনেছেন তিনজন কৃতি গবেষক। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডসভিত্তিক প্রকাশনা সংস্থা এলসেভিয়ার-এর যৌথভাবে প্রকাশিত বিশ্বের সেরা দুই শতাংশ গবেষকের তালিকায় স্থান করে নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষক ও একজন শিক্ষার্থী। এই অসামান্য অর্জনের জন্য তাঁদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ শওকাত আলী।
এই সম্মানজনক তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহযোগী অধ্যাপক ও প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান, দুর্যোগ ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. আবু রেজা মোঃ তৌফিকুল ইসলাম এবং ইইই বিভাগের শিক্ষার্থী অভিজিৎ ঘোষ।
এক অভিনন্দন বার্তায় উপাচার্য অধ্যাপক ড. মোঃ শওকাত আলী বলেন, "এই অর্জন প্রমাণ করে যে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উচ্চমানের গবেষণা কার্যক্রমে অবদান রেখে চলেছেন এবং বিশ্বসেরা গবেষণার ক্ষেত্রে নিজেদের যোগ্য অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন।" তিনি আরও বলেন, তাঁদের এই সাফল্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার অঙ্গনে নতুন দিগন্ত উন্মোচন করবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে গবেষণায় অনুপ্রাণিত করবে।
উপাচার্য আশাবাদ ব্যক্ত করে বলেন, বর্তমান প্রশাসন গুণগত উচ্চশিক্ষা ও গবেষণার মান উন্নয়নে সর্বদা সচেষ্ট। তিনি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থীকে গবেষণায় আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। তিনি বিশ্বাস করেন, বিশ্বসেরা গবেষকের স্বীকৃতি পাওয়া এই তিন কৃতি গবেষক আগামীতে গবেষণার জগতে আরও গুরুত্বপূর্ণ অবদান রেখে বিশ্ববিদ্যালয়ের মর্যাদা বৃদ্ধি করবেন এবং তাঁদের সাফল্য অন্যদের জন্য প্রেরণার উৎস হবে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
কুষ্টিয়া | ৮ আগস্ট, ২০২৬
ঢালিউড | ৮ আগস্ট, ২০২৬
ফুটবল | ৮ আগস্ট, ২০২৬
সাতক্ষীরা | ৮ আগস্ট, ২০২৬
রাজনীতি | ৮ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।