এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর মহানগর বিএনপির আওতাধীন ২১ নম্বর ওয়ার্ড বিএনপি'র কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ জুন) বিকেল ৪টা ৪৫ মিনিটে শহরের চর কমলাপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই সম্মেলনে সভাপতিত্ব করেন ২১ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক মোঃ নুরুল আলম খান নান্টু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া স্বপন, মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গি, সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রশিদুল ইসলাম লিটন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম টি আক্তার টুটুল, যুগ্ম আহ্বায়ক আরিফুজ্জামান অপু, এডভোকেট আলমগীর কবির ভূঁইয়া, ইমদাদুল হক, ইঞ্জিনিয়ার সাইদুর রহমান, বিএম নাহিদুল ইসলাম, নিতাই রায়, সরোয়ার হোসেন, মুজাহার শিকদার, সাজ্জাদ হোসেন মামুন, কাজী মুরাদ, শাহিন হক, ফরিদ খান, মহিলা দলের আহ্বায়ক রোকসানা পাপিয়া, কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মারুফ খান ও ২১ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা তৈয়ব খলিফা প্রমুখ।
বক্তারা বলেন, “দীর্ঘ ১৬ বছর ধরে আওয়ামী ফ্যাসিস্ট শাসনের অধীনে যারা বিএনপির পতাকা ধরে রাজপথে থেকেছেন, সংগ্রাম করেছেন, তাদেরকেই কমিটিতে অগ্রাধিকার দিতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে যারা বিশ্বাসী এবং প্রগতিশীল রাজনীতির অনুগামী, তারা-ই হবে কমিটির উপযুক্ত সদস্য।”
বক্তারা আরও বলেন, বিএনপি জন্মলগ্ন থেকেই সুসংগঠিত দল হিসেবে রাজপথে ছিল এবং আগামীতেও থাকবে। ফরিদপুর-৩ আসনে নয়াবা ইউসুফকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন দেওয়ার দাবি জানান তারা। পাশাপাশি স্পষ্টভাবে উল্লেখ করেন, আওয়ামী দোসর বা রাজপথে অনুপস্থিত ব্যক্তিদের কোনো কমিটিতে রাখা যাবে না। যারা জনগণের পাশে থেকে বিএনপিকে ভালোবাসে, তাদের জন্যই রাজনীতি করতে হবে।
সম্মেলনের এক পর্যায়ে স্থানীয় বিএনপি নেতা শাহিনের মায়ের মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়।
বক্তারা বলেন, “আমাদের সংগ্রাম এখনো শেষ হয়নি। দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমেই দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে।”
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২৩ জুন, ২০২৬
ফরিদপুর | ২৩ জুন, ২০২৬
ফরিদপুর | ২৩ জুন, ২০২৬
নোয়াখালী | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।