এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যা মামলার আসামি ফরিদপুর জেলা শ্রমিক লীগের সভাপতি গোলাম মো. নাছিরকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৮ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে ঢাকার একটি মসজিদে জুমার নামাজ শেষে বের হওয়ার সময় ডিবি পরিচয়ে ৭-৮ জন ব্যক্তি তাকে আটক করে। পরে রাতেই নাছিরকে ফরিদপুর কোতোয়ালি থানায় আনা হয়। আজ শনিবার সকালে তাকে ফরিদপুরের আদালতে তোলা হলে বিচারক জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
এ বিষয়ে ফরিদপুর কোর্ট পুলিশের পরিদর্শক নাজনীন আক্তার জানান, ২০২৪ সালের ১০ অক্টোবর বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় নাছিরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলার প্রধান আসামি নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এই মামলার জি আর নম্বর ৬০৭/২৪।
এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়—নাছিরকে একটি গাড়ির ভেতর বসিয়ে মারধর করা হচ্ছে। ভিডিওটি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে অনলাইনে।
উল্লেখ্য, জুলাই আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে স্থানীয় কোতোয়ালি থানায় গত ৫ আগস্টের পর দায়ের হওয়া একাধিক মামলার আসামি তিনি। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন। তাকে গ্রেপ্তারের দাবিতে বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষ থেকেও বিভিন্ন সময় মানববন্ধন ও মিছিল অনুষ্ঠিত হয়।
সেপ্টেম্বর ৩০, ২০২৪
ফেব্রু ১৭, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফুটবল | ২০ জুন, ২০২৬
বিনোদন | ২০ জুন, ২০২৬
ফুটবল | ২০ জুন, ২০২৬
নড়াইল | ২০ জুন, ২০২৬
জাতীয় | ২০ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।