এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাংলাদেশে নবনিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা রাষ্ট্রদূতকে বাংলাদেশে দায়িত্ব গ্রহণের জন্য শুভেচ্ছা জানান এবং আশা প্রকাশ করেন, তার মেয়াদকালে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর ও বিস্তৃত হবে। তিনি সৌদি সরকারের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতেও যৌথভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের ভূ-কৌশলগত অবস্থান, সুলভ শ্রমশক্তি এবং প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে সৌদি আরব চাইলে এখানে উৎপাদন খাত গড়ে তুলতে পারে। বিশেষ করে জ্বালানি, তেল শোধন, স্বাস্থ্যসেবা, স্বাস্থ্য শিক্ষা এবং ওষুধ শিল্পে বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরেন তিনি।
জবাবে সৌদি রাষ্ট্রদূত বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্কের কথা উল্লেখ করেন। তিনি জানান, সৌদি আরবভিত্তিক বিনিয়োগকারী প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে টার্মিনাল বর্তমানে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল ও মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরে কাজ করছে।
রাষ্ট্রদূত আরও জানান, সৌদি সরকার বাংলাদেশের বিভিন্ন শহরে একটি আরবি ভাষা ইনস্টিটিউট এবং ৮টি মসজিদ নির্মাণে ২০ মিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ করেছে।
এ সময় তিনি আসন্ন ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ (FII) ফোরামের নবম সম্মেলনে অংশগ্রহণের জন্য সৌদি ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।
প্রধান উপদেষ্টা সৌদি আরব ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে নির্দিষ্ট তারিখে সৌদি সফরের আমন্ত্রণের জন্য ক্রাউন প্রিন্সের প্রতি কৃতজ্ঞতা জানান।
সাক্ষাৎ শেষে সৌজন্য হিসেবে প্রধান উপদেষ্টা রাষ্ট্রদূতকে ২০২৪ সালের জুলাই মাসের গ্রাফিতির একটি সংগ্রহ উপহার দেন।
অনুষ্ঠানে এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোর্শেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জুলাই ১৮, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ৭ আগস্ট, ২০২৬
ঢাকা | ৭ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।